২৩ দিনের ছুটি শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় চালু
২৩ দিনের ছুটি শেষে কুবি চালু

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ২৩ দিনের ছুটি শেষে রবিবার (১৪ জুন) খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এদিন সকাল থেকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আবার শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করীম চৌধুরী।

রেজিস্ট্রারের বক্তব্য

তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ২৩ দিনের ছুটির পর রবিবার থেকে পুরোদমে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। যদিও বন্ধ থাকাকালীন জরুরি প্রয়োজনে প্রশাসনিক কার্যক্রম চালু ছিল।’

ছুটির সময়সূচি

বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ছিল। এ ছাড়া ২২ ও ২৩ মে, এবং ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় টানা ২৩ দিনের ছুটিতে গিয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ