ভাষা আন্দোলনের চেতনায় বাংলার প্রসার ও সংস্কৃতি রক্ষার আহ্বান
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো সাধারণ মানুষ বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে আরও উদ্যোগের দাবি জানিয়েছেন। তারা আদালত, শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলার অগ্রাধিকার নিশ্চিত করতে সরকারের ভূমিকা কামনা করেছেন।


