ডুয়েটে বাইরের শিক্ষককে ভিসি নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
ডুয়েটে বাইরের ভিসি নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বাইরের শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। তাদের দাবি, ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে।

বিক্ষোভের ঘটনা

বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে টায়ার জ্বালিয়ে এক ঘণ্টা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এদিন বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ডুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শিমুলতলী-শিববাড়ী আঞ্চলিক সড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখেন। শিক্ষার্থীরা শিমুলতলী-শিববাড়ী সড়কে আগুন জ্বালিয়ে এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা ‘ডুয়েটের ভিসি ডুয়েট থেকেই চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষার্থীদের দাবি

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের উপচার্য ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাদের মতে, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।

আগে ডুয়েট শিক্ষক সমিতিও এক জরুরি সভায় অভ্যন্তরীণ সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘নতুন ভিসি নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। রাত ১১টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ক্যাম্পাসের ভেতরে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।’