ছাত্রদল নেতার হামলায় আহত দুই পুলিশ, অভিযুক্ত আটক
ছাত্রদল নেতার হামলায় আহত দুই পুলিশ সদস্য

নেত্রকোনার মদন উপজেলায় ছাত্রদলের এক নেতার হামলায় মো. ফরিদুল ইসলাম ও আতাউর রহমান নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। অভিযুক্ত সৈয়দ মিঠু মিয়াকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করেছে ছাত্রদল।

ঘটনার বিবরণ

শুক্রবার (৫ জুন) নেত্রকোনা জেলা শাখা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের অনুমোদনে দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যার পর মদন পৌর সদরের সরকারি কলেজ মোড়ে চট্টগ্রামগামী বাস কাউন্টারে এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

পুলিশ সূত্রে জানা গেছে, মদন কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসে যাত্রীদের দুর্ভোগ ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠে। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় যাত্রীরা হয়রানি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেন। ওই স্থানে আসেন ছাত্রদল নেতা মিঠু। পরে পুলিশ তাকে একটু দূরে সরতে বলে। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সৈয়দ মিঠুর হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

মদন থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, যাত্রীদের সঙ্গে বাস কাউন্টারে ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মিঠু নামের এক যুবকের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় মিঠুকে আটক করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইউএনওর বক্তব্য

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম জানান, কলেজ মোড় এলাকায় যাত্রীদের হয়রানির খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমি উপস্থিত থেকে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে অধিকাংশ যাত্রীর গাড়ির ব্যবস্থা করেছি। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় এক যুবকের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে।