নওগাঁর মহাদেবপুর উপজেলায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সামসুন্নাহার নামে এক নারী নিহত হয়েছেন। রোববার বিকালে বদলগাছী ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিবরণ
নিহত সামসুন্নাহার (৭৫) মহাদেবপুর উপজেলার জন্তিগ্রামের মৃত নাজিম উদ্দিনের স্ত্রী। সূত্র জানায়, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে ছেলে তার মাকে নিয়ে বদলগাছী উপজেলার নদীর বাঁধ দিয়ে ব্রিজের পাশে মেইন সড়কে উঠছিলেন। এ সময় জয়পুরহাট থেকে আসা ধানবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন মা সামসুন্নাহার।
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। নিহতের ছেলে মোটরসাইকেল চালক আহত হন। তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকের ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘাতক ট্রাক ও মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে।
আইনগত ব্যবস্থা
বদলগাছি থানার ওসি মো. রুহুল আমিন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং ট্রাক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।



