খনিজ বালু চুরির মামলায় ইউপি সদস্যসহ ৬ জন আসামি
খনিজ বালু চুরির মামলায় ইউপি সদস্যসহ ৬ আসামি

সুনামগঞ্জের তাহিরপুরে খনিজ বালু চুরির ঘটনায় এক ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল কাইয়ুম বাদী হয়ে এ মামলা করেন।

আসামিরা কারা?

মামলায় আসামিরা হলেন— তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মৃত একলাছ মিয়ার ছেলে ও স্থানীয় ইউপি সদস্য মোসাহিদ হোসেন রানু এবং তার সহযোগী উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও গ্রামের ছাদেক মিয়ার ছেলে হাসান আলী। এছাড়া আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন।

ঘটনার বিবরণ

মামলা সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে তাহিরপুরের ইজারাবিহীন মানিগাঁও শিমুল বাগান এলাকায় পাটলাই নদীর উৎসমুখ থেকে ইউপি সদস্য মোসাহিদ হোসেন রানুর নেতৃত্বে শতাধিক শ্রমিক ৭ থেকে ৮টি স্টিল বডি ট্রলারে খনিজ বালু লুটের চেষ্টা চালায়। খবর পেয়ে এসআই আব্দুল কাইয়ুম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একটি বালুবোঝাই স্টিল বডি ট্রলার জব্দ করেন। এ সময় ইউপি সদস্য রানু ও হাসান তাদের সহযোগীদের নিয়ে পালিয়ে যায়। জব্দ করা ট্রলারে প্রায় ২০০ ঘনফুট খনিজ বালু ছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযুক্তের বিরুদ্ধে বিচারাধীন মামলা

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সালাউদ্দিন মোল্লা জানান, অভিযুক্ত ইউপি সদস্য একাধিক সংঘর্ষের ঘটনায় জড়িত। তার বিরুদ্ধে সংঘর্ষ, খনিজ বালু চুরি, ভূমি দখল এবং পরিবেশ অধিদপ্তরের মামলাসহ কমপক্ষে ২৩টি মামলা আদালতে বিচারাধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ