বিজিবি-বিএসএফ ডিজি বৈঠকে সীমান্ত ইস্যু আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজিবি-বিএসএফ ডিজি বৈঠকে সীমান্ত ইস্যু আলোচনা হবে

আসন্ন বিজিবি–বিএসএফ মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠকে সীমান্তসংক্রান্ত সব ইস্যু বিশেষ করে পুশইন বা অবৈধ অনুপ্রবেশ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় সোমবার ভারতের নয়াদিল্লি থেকে চার দিনব্যাপী এ বৈঠক শুরু হবে বলেও তিনি জানান।

সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা

সীমান্ত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সীমান্তসংক্রান্ত সব বিষয় সেখানে আলোচনা হবে। আমরা কূটনৈতিক চ্যানেলে বিষয়গুলোর সমাধানের চেষ্টা করছি। একই সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ সতর্ক রয়েছে। অবৈধ অনুপ্রবেশের সব প্রচেষ্টা প্রতিহত করা হবে।”

তিনি আরও বলেন, বৈঠকটি এমন সময়ে হচ্ছে যখন সীমান্তে পুশইনের বিষয়টি ব্যাপক আলোচনায় রয়েছে। বিশেষ করে যশোর সীমান্তে আলো নিভিয়ে লোকজনকে প্রবেশ করানোর অভিযোগও এসেছে। এ বিষয়গুলো বৈঠকে গুরুত্বসহকারে আলোচিত হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বৈঠকের সময় ও স্থান

মন্ত্রী জানান, বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ের এই বৈঠক পর্যায়ক্রমে বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিত হয়ে থাকে। এবার বাংলাদেশের প্রতিনিধি দল ভারতে অংশ নিচ্ছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বিশেষ অভিযান সবসময়ই চলমান থাকে। তবে আগে থেকে কোনও অভিযানের তথ্য প্রকাশ করতে চাই না।”

মাদক ও জুয়া নিয়ন্ত্রণে আইন সংস্কার

মাদক ও জুয়া নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি জানান, আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান আইনের কিছু সীমাবদ্ধতার কারণে অনেক অপরাধী আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। আমরা আগে আইনি সংস্কার করবো, এরপর অপরাধীদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”

পুলিশের সাম্প্রতিক সাফল্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “পুলিশকে যে আমরা পুরস্কৃত করবো, এ বিষয়গুলো আপনারা বেশি করে প্রচার করবেন।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ