কলাপাড়ায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৮
কলাপাড়ায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৮

পটুয়াখালীর কলাপাড়ায় সাকুরা পরিবহনের একটি বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হারুন গাজী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও আটজন। শনিবার (৬ জুন) রাত সোয়া আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া আন্দার মানিক সেতুর উত্তর প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। নিহত হারুন মহিপুরের নজিবপুর গ্রামের সত্তার গাজীর ছেলে।

দুর্ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে আটটার দিকে ইজিবাইকটি পাখিমারা থেকে নয়জন যাত্রী নিয়ে কলাপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। কলাপাড়া সেতুর উপর অবৈধ স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব-১২-২০৯৪) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের নয়জন যাত্রীই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আটজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। পরে রাত এগারোটার দিকে হারুন গাজীকে বরিশালের নোভা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের কার্যক্রম

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে বরিশালে পাঠানোর পর একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ