ভিক্ষুক সেজে চুরি, ৩৫ লাখ টাকার মামলায় দুই চোর গ্রেফতার
ভিক্ষুক সেজে চুরি, দুই চোর গ্রেফতার

ময়মনসিংহের মুক্তাগাছায় একটি বসতঘরের তালা কেটে ৩৫ লাখ টাকা চুরির ঘটনায় ভিক্ষুক সেজে থাকা দুই পেশাদার চোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মুক্তাগাছা উপজেলার বিরাশি মধ্যপাড়া এলাকার সৌরভ মিয়া (৩০) ও জনি (২৫)।

ঘটনার বিবরণ

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের বিরাশি এলাকার ব্যবসায়ী আশরাফুল আলম জমি কেনার উদ্দেশ্যে ৩৫ লাখ টাকা বাড়ির স্টিলের ট্যাংকে রেখে দেন। তার বাবা হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ায় বাড়িতে একা ছিলেন তার মা হাসিনা বেগম। গত ১ এপ্রিল সন্ধ্যায় তিনি প্রতিবেশীর বাড়িতে গেলে সুযোগ বুঝে চোরচক্র ঘরের তালা কেটে শয়নকক্ষের স্টিলের ট্রাংক ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়।

পুলিশের অভিযান

এ ঘটনায় মুক্তাগাছা থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। মুক্তাগাছা থানার নবাগত ওসির প্রচেষ্টায় এসআই তন্ময়ের নেতৃত্বে পুলিশ ভিক্ষুক সেজে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করে। পরে চোরচক্রের দেওয়া তথ্য অনুযায়ী শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি ভাড়া বাসা থেকে ১৮ লাখ টাকা এবং ময়মনসিংহ কোতোয়ালি থানার চরকুষ্টিয়া এলাকায় সৌরভের খালার গোয়ালঘরের মাচার নিচ থেকে আরও ৩ লাখ টাকা উদ্ধার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযানের বর্ণনা

অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই তনয় কুমার দাস জানান, ঘটনার পর থেকেই চোরচক্র আত্মগোপনে কক্সবাজার চলে যায় এবং বারবার স্থান পরিবর্তন করতে থাকে। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় এবং ওসির দেখানো কৌশলে শেষ পর্যন্ত তাদের গ্রেফতার করা সম্ভব হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওসির বক্তব্য

মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, গ্রেফতার দুইজনই পেশাদার ছিনতাইকারী ও চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। টাকাসহ আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। উদ্ধারকৃত টাকা ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হবে।