দিনাজপুর সীমান্তে অনুপ্রবেশকালে স্থানীয়দের হাতে আটক ৪
দিনাজপুর সীমান্তে অনুপ্রবেশকালে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৪ জুন) ভোর ৬টায় শংকরপুর ইউনিয়নের শালকি মৈজাকুড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়।

আটকদের পরিচয়

আটকদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। চারজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—নড়াইল জেলার কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের বাসিন্দা আকুব্বর মোল্যা ও তার স্ত্রী জাহানারা বেগম।

শংকরপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার পংকজ বসাক এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাতে বনতারা গিলাবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চারজন। ভোরে স্থানীয়রা তাদের শালকি মৈজাকুড়ি গ্রামে চলাফেরা করতে দেখে আটক করে। পরে তাদের ইউনিয়ন পরিষদে আনা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের বক্তব্য

পংকজ বসাক বলেন, ‘আমি তাদের স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে—আটকরা কাজের সন্ধানে ভারতে যায় ও আসে। তবে তারা কিভাবে ভারতে যাওয়া-আসা করে তাদের পরিবার কিছু জানে না।’

বিজিবির অবস্থান

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান জানান, ‘এটা পুশইনের ঘটনা নয়। এটি অনুপ্রবেশের ঘটনা। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ