যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দলীয় এমপিদের আস্থা হারানোর পর তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন এবং তার উত্তরসূরিকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। সোমবার ডাউনিং স্ট্রিটের বাইরে দাঁড়িয়ে এক ঘোষণায় তিনি নিজের পদত্যাগের সিদ্ধান্ত নিশ্চিত করেন। এখন লেবার পার্টির নেতৃত্ব এবং ১০ ডাউনিং স্ট্রিটের চাবিকাঠি কার হাতে যাচ্ছে, তা নিয়ে দেশটির ক্ষমতাসীন দলের ভেতরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক পালাবদলের খেলা।
ইরান যুদ্ধের খরচ মেটাতে পেন্টাগনের ৮০ বিলিয়ন ডলার চাহিদা
ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের ব্যয় মেটাতে প্রায় ৮০ বিলিয়ন (৮ হাজার কোটি) ডলার প্রয়োজন বলে সিনেটরদের জানিয়েছে পেন্টাগন। এই অর্থের বেশিরভাগই ইরান যুদ্ধের খরচ বহনের জন্য প্রয়োজন হবে। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বড় ধরনের সামরিক ব্যয় বৃদ্ধির চেষ্টা করছেন, তাতে আরও অর্থ যোগ হতে যাচ্ছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
ট্রাম্পের ইরানকে হুঁশিয়ারি
গত সপ্তাহে সই হওয়া চুক্তি অনুযায়ী ইরান যদি নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখতে ব্যর্থ হয়, তবে আবারও তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ জুন) তিনি ইরানকে উদ্দেশ্য করে এই নতুন সতর্কবার্তা দেন। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ কথা জানিয়েছে।
পেজেশকিয়ানের বক্তব্য: চুক্তি বাস্তবায়নের ওপর আলোচনার সাফল্য
সুইজারল্যান্ডে চলমান আলোচনার সূত্র ধরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আলোচনার সফলতা নির্ভর করবে পারস্পরিক অঙ্গীকারগুলোর কঠোর আনুগত্য এবং সেগুলোর সঠিক বাস্তবায়নের ওপর। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।
ইসরায়েলকে মার্কিন নির্ভরতা থেকে মুক্ত হতে হবে: নেতানিয়াহু
ইরান ও তার সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে চলমান লড়াই চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের ওপর সামরিক নির্ভরতা থেকে ইসরায়েলকে ‘মুক্ত’ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ইসরায়েলের নিজস্ব অস্ত্র উৎপাদন সক্ষমতা গড়ে তোলা দরকার বলেও উল্লেখ করেছেন তিনি। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।



