৭১-এর ভূমিকায় ক্ষমা না চাওয়ায় বিএনপির প্রতি মির্জা ফখরুলের ক্ষোভ
৭১-এর ভূমিকায় ক্ষমা না চাওয়ায় বিএনপির প্রতি ক্ষোভ

১৯৭১ সালের নেতিবাচক ভূমিকার জন্য জাতির সামনে ক্ষমা প্রার্থনা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে নতুন প্রজন্মের রাজনৈতিক দল ‘এনসিপি’কে অতীতের কোনও ‘স্টিগমা’ বা কলঙ্ক বয়ে না নিয়ে রাজনীতিতে আরও পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ দিয়েছেন তিনি।

সংসদে বাজেট আলোচনায় মির্জা ফখরুল

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিরোধীদের প্রতি ক্ষোভ

সংসদের বিরোধী পক্ষের সদস্যদের (জামায়াত সংশ্লিষ্টতা ইঙ্গিত করে) উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘৭১ সালের ভূমিকার জন্য আপনারা একবারও ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। কিন্তু আপনারা তা করতে পারেননি। উপরোন্তু আপনাদের নেতা তখন অধ্যাপক গোলাম আজম সাহেব বলেছিলেন— ৭১-এ আমরা ভুল করিনি। আমি মনে করি এখনও সময় আছে, আপনারা ভেবে দেখুন। বাংলাদেশ সম্পর্কে আপনাদের ধারণা পরিষ্কার করে দেশের মানুষকে জানানো উচিত।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, ‘আপনারা যদি এটি (ভুল) স্বীকার করে নেন, তবে আপনাদের জন্য রাজনীতি অনেক সহজ হয়ে যাবে।’

এনসিপির প্রশংসা ও পরামর্শ

তরুণ প্রজন্মের দল ‘এনসিপির’ পার্লামেন্টারি পারফরম্যান্সের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘আমি আনন্দিত যে এই নবীনরা ভালো পারফরম্যান্স শো করছেন। তবে আমি আশা করবো, তারা তাদের রাজনীতি আরও পরিষ্কার করবে। এমন কোনও ‘স্টিগমা’ (কলঙ্ক) নিয়ে যেন তারা পরবর্তীতে না থাকে, যারা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নকেই অস্বীকার করেছিল। আমরা চাই তারা ভবিষ্যতে আরও ভালো করুক।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাজেট ও অর্থনীতি প্রসঙ্গ

মির্জা ফখরুল বলেন, ‘অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন—এই তিন মূল ভিত্তির ওপর বাজেট সাজিয়েছেন। আগামী এক বছরে অর্থনীতি স্থিতিশীল করা, তিন বছরে সংস্কার এবং পাঁচ বছরের মধ্যে কাঠামোগত রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’

প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘২০০২ সালে চীন সফরের সময় সে দেশের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সামনে তারেক রহমানকে বলেছিলেন— ‘ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার’। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান সেই স্বাধীনতার পতাকা, গণতন্ত্রের পতাকা ও সার্বভৌমত্বের পতাকা নিয়ে আবারও চীন গিয়েছিলেন। সেই পতাকা নিয়েই তিনি ফিরে এসেছেন। বিজয় আমাদের অনিবার্য।’