জুলাই শহীদ জোবায়েরের ভাই কাউছার সড়ক দুর্ঘটনায় নিহত
জুলাই শহীদ জোবায়েরের ভাই কাউছার সড়ক দুর্ঘটনায় নিহত

জুলাই আন্দোলনে শহীদ জোবায়েরের ছোট ভাই মো. কাউছার (২১) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার বিকালে ময়মনসিংহের গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

জানা গেছে, কাউছার গৌরীপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি কাউরাট গ্রামে ফিরছিলেন। পথে গাভীশিমুল গ্রামের শেষ মাথায় পৌঁছলে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে মৃত ঘোষণা করেন।

দাফন ও শোক

মঙ্গলবার জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। নিহত কাউছার উপজেলার পূর্ব কাউরাট গ্রামের মোহাম্মদ আনোয়ার উদ্দিনের ছেলে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের নিশ্চিতকরণ

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ