ফজলুর রহমান বিরোধীদের আতঙ্কের নাম: রাশেদ খাঁন
ফজলুর রহমান বিরোধীদের আতঙ্কের নাম: রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, একজন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের জন্য আতঙ্কের নাম। মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁনের পোস্টটি হুবহু তুলে ধরা হলো: ‘সংসদ এতোদিন তো জমে নাই। আজকে কাঁপন ধরিয়ে দিলো... বরাবর! একজন ফজলুর রহমান, ওদের সবার আতঙ্কের নাম। কিন্তু আমি নিশ্চিত গালির প্রতিযোগিতা হলে তারাই ফাস্ট হতো! অন্তত একদিন এই প্রতিযোগিতার আয়োজন করে হলেও তাদের ফাস্ট হওয়ার সুযোগ দেওয়া হোক, মাননীয় স্পিকার!’

ফজলুর রহমানের বক্তব্যের সময় সংসদে বিরোধীদলীয় সদস্যরা হইচই শুরু করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) সংসদ সদস্যদের শান্ত করেন। হট্টগোল চলাকালে ফজলুর রহমান বলেন, ‘আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তিনি দ্বিগুণ অপরাধ করছেন।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণআন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি, হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ