এনসিপি নেতা সারজিস আলম হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
এনসিপি নেতা সারজিস আলম হাসপাতালে ভর্তি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টায় তাকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

হঠাৎ পেটে ব্যথা

এনসিপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন সারজিস আলম। দ্রুত তাকে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ভাইয়ের দোয়া চেয়েছেন

এক বিবৃতিতে সারজিসের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব তার ভাইয়ের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ