বিএনপির মাহমুদা হাবীবার পাঁচ কোটি টাকার ভবন, দেড় কোটি টাকার সম্পদ
বিএনপির মাহমুদা হাবীবার পাঁচ কোটি টাকার ভবন, সম্পদ দেড় কোটি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া মাহমুদা হাবীবার পাঁচ কোটি টাকা মূল্যের একটি ভবন রয়েছে। পাশাপাশি সর্বশেষ আয়কর রিটার্নে প্রায় ১ কোটি ৪১ লাখ টাকার সম্পদের কথা উল্লেখ করেছেন তিনি।

নির্বাচন কমিশনে (ইসি) মাহমুদা হাবীবার দাখিল করা হলফনামায় এ তথ্য পাওয়া গেছে। প্রথমবারের মতো সংরক্ষিত নারী আসনে রাজশাহী থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি।

ভবন ও জমির বিবরণ

হলফনামার তথ্য অনুযায়ী, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সাড়ে ৯ শতাংশ জমির ওপর মাহমুদা হাবীবার একটি ভবন রয়েছে। ভবনটির অর্জনকালীন মূল্য ৯০ লাখ আর বর্তমান মূল্য পাঁচ কোটি দেখানো হয়েছে। এ ছাড়া মাহমুদা হাবীবার স্বামীর ৩ শতাংশ অকৃষি জমি রয়েছে। এ জমির অর্জনকালীন মূল্য সাড়ে সাত লাখ আর বর্তমান মূল্য ২৫ লাখ দেখানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নগদ অর্থ ও ব্যাংক হিসাব

হলফনামায় মাহমুদা হাবীবার নগদ অর্থের পরিমাণ ১১ লাখ টাকা আর স্বামীর নগদ অর্থের পরিমাণ ৮ লাখ টাকা দেখানো হয়েছে। ব্যাংকে তাঁর নামে থাকা একটি হিসাবে জমা আছে ৩ লাখ ৫০ হাজার টাকা।

শেয়ার মালিকানা

মাসটাঙ অ্যাপারেল লিমিটেডে ২০ হাজার শেয়ারের মালিকানা রয়েছে তাঁর, যার মূল্য ২০ লাখ টাকা। একই প্রতিষ্ঠানে তাঁর স্বামীর শেয়ারের পরিমাণ ৩০ লাখ টাকা।

আয়কর ও ঋণ

হলফনামা অনুযায়ী, সর্বশেষ আয়কর রিটার্ন দাখিলে মাহমুদা হাবীবা সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৩৮৬ টাকা। আর তাঁর স্বামীর সম্পদের পরিমাণ ৬৮ লাখ ৬১ হাজার ৬৪৬ টাকা। হলফনামায় তাঁদের কোনো ঋণের তথ্য নেই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ