সাভার থানা ছাত্রদলের সভাপতি মাশফি, সম্পাদক সামির
সাভার থানা ছাত্রদলের সভাপতি মাশফি, সম্পাদক সামির

সাভার থানা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে ফয়সাল আহমেদ মাশফিকে সভাপতি এবং মাহাবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণা

শুক্রবার (৫ জুন) ছাত্রদলের ঢাকা উত্তর জেলা শাখার সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ উদ্দিন এই কমিটি ঘোষণা করেন। আংশিক এই কমিটিতে স্থান পেয়েছেন মোট ১৮৮ জন।

সিনিয়র ও সহ-সভাপতি

কমিটিতে রফিকুল ইসলাম নোমাকে সিনিয়র সহ-সভাপতি এবং ৬৬ জনকে সহ-সভাপতি করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যুগ্ম সাধারণ সম্পাদক

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন ৮১ জন।

সাংগঠনিক সম্পাদক

মো. রাকিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন ২৫ জন।

প্রচার ও দফতর সম্পাদক

প্রচার সম্পাদক ও সহ-প্রচার সম্পাদক হয়েছেন যথাক্রমে শিশির হাসান ও নজরুল ইসলাম। দফতর সম্পাদক ও সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে যথাক্রমে মো. শারাফাত হোসাইন ও জাহিদ হাসানকে। পাশাপাশি সাতজনকে সদস্য করা হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটির নির্দেশনা

আগামী ৩০ দিনের মধ্যে সাভার থানা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ