পুলিশ এএসআই নিয়োগে আবেদন শুরু, শেষ তারিখ ২৭ মে ২০২৬
পুলিশ এএসআই নিয়োগে আবেদন শুরু, শেষ ২৭ মে

বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের জন্য আজ মঙ্গলবার থেকে আবেদন শুরু হয়েছে। বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ না থাকলেও জেলাভিত্তিক শূন্য পদের তালিকা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদনের শেষ তারিখ ২৭ মে ২০২৬।

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা

পদের নাম: এএসআই (নিরস্ত্র)। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ-৩.৫) এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ-৩.৫)। এছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৭৬৪ মিটার) এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি (০.৮১২১ মিটার) ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি (০.৮৬৩৬ মিটার) হতে হবে। নারী প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার) প্রয়োজন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের নিয়ম

প্রথম ধাপে http://police.teletalk.com.bd-এ লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের পর যোগ্য প্রার্থী একটি User ID পাবেন। দ্বিতীয় ধাপে প্রার্থীকে তাঁর User ID ব্যবহার করে কমপক্ষে ৪৮ টাকা ব্যালান্সযুক্ত টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে ২টি এসএমএস প্রেরণ করতে হবে। প্রথম এসএমএসে 'ASI User ID' লিখে ১৬২২২ নম্বরে এবং দ্বিতীয় এসএমএসে 'ASI YesPIN Number' লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

বয়সসীমা ও বেতন

১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিয়োগের ধাপসমূহ

অনলাইনে আবেদন ফরম পূরণ ও ৪৮ টাকা ফি প্রদানের পর প্রার্থীরা User ID পাবেন। এরপর প্রিলিমিনারি স্ক্রিনিং ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে, যেখানে আবেদন ফি ১১২ টাকা (টেলিটকে জমা দিতে হবে)। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই ধাপে উত্তীর্ণ প্রার্থীরা বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। লিখিত, মনস্তত্ত্ব, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে কোটা পদ্ধতি অনুসরণ করে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার কেন্দ্র ও তারিখ

  • জেলা: মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি ও খুলনা। তারিখ ও সময়: ১৮, ১৯ ও ২০ জুন ২০২৬, সকাল ৮:০০টা।
  • জেলা: সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি ও পটুয়াখালী। তারিখ ও সময়: ২১, ২২ ও ২৩ জুন ২০২৬, সকাল ৮:০০টা।
  • জেলা: নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও বান্দরবান। তারিখ ও সময়: ২৪, ২৫ ও ২৬ জুন ২০২৬, সকাল ৮:০০টা।
  • জেলা: নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল। তারিখ ও সময়: ২৭, ২৮ ও ২৯ জুন ২০২৬, সকাল ৮:০০টা।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ২৮ এপ্রিল ২০২৬, সকাল ১০:০০টা। আবেদন শেষ: ২৭ মে ২০২৬, রাত ১১:৫৯টা।

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা, কম্পিউটার দক্ষতা পরীক্ষা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা–সংক্রান্ত তথ্য বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট (www.police.gov.bd), ভেরিফাইড ফেসবুক পেজসহ প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।