নোয়াখালী-৬ আসনে নির্বাচন-পরবর্তী হামলার অভিযোগ
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী এনসিপি ও পরাজিত বিএনপির প্রার্থী একে অপরের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন। উভয় পক্ষের দাবি, পাল্টাপাল্টি হামলায় তাঁদের অনেক নেতা-কর্মী আহত হয়েছেন।


