সিদ্ধিরগঞ্জে গণঅভ্যুত্থানে লুট হওয়া পিস্তল ও কার্তুজ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে গণঅভ্যুত্থানে লুট হওয়া পিস্তল ও কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চব্বিশের গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও একটি শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের আরপিও ওয়াপদা কলোনি এলাকায় পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথ সংলগ্ন ঝোপঝাড় থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

অভিযানের বিবরণ

র‌্যাব-১১ সদর কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে র‌্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের আরপিও ওয়াবদা কলোনি এলাকায় পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ঝোপের ভেতরে তল্লাশি চালিয়ে স্কচটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র

পরে মোড়ক খুলে একটি ৭ পয়েন্ট ৬২ সেমি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের একটি কার্তুজ পাওয়া যায়। র‌্যাবের দাবি, উদ্ধার হওয়া অস্ত্রটি জুলাই গণ–অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার করা অস্ত্র ও গুলি সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ