দাম্পত্য কলহে কিটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা
দাম্পত্য কলহে কিটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা

কদমতলী থানার জুরাইন এলাকায় দাম্পত্য কলহের জের ধরে কিটনাশক পানে নাফিজা (১৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডামেক) অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।

পরিচয় ও পারিবারিক পটভূমি

মৃত গৃহবধূ কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মনিরুজ্জামানের মেয়ে। বর্তমানে তার বাবা পরিবার নিয়ে জুরাইন চেয়ারম্যান গলিতে থাকেন। তিনি কেরানীগঞ্জের জিনজিরা বন্ধ ডাকপাড়া গ্রামের তামিমের স্ত্রী ছিলেন।

ঘটনার বিবরণ

মৃত গৃহবধূর বোন জানান, দুই বছর আগে পরিবারের অমতে সম্পর্ক করে তাদের বিয়ে হয়। বিয়ের পর কয়েক মাস ভালো গেলেও পরে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। সম্প্রতি নাফিজা কয়েকদিন আগে বাবার বাড়ি বেড়াতে যায়। সেখানে থাকা অবস্থায় স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়াঝাটি হয়। পরে বাসার সবার অগোচরে স্বামীর সঙ্গে অভিমানে কিটনাশক পান করেন। বিষয়টি বুঝতে পেরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়েও তার স্বামী হাসপাতালে আসেননি বলেও জানান তিনি।

ময়নাতদন্ত ও আইনি ব্যবস্থা

মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে জানিয়ে ডামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ