দুই তরুণীর চুল কাটার ঘটনায় বাড়ির মালিক ও স্ত্রী গ্রেফতার
তরুণীর চুল কাটায় বাড়ির মালিক ও স্ত্রী গ্রেফতার

ঢাকার নবাবগঞ্জে চুরির অভিযোগে দুই তরুণীকে আটক করে তাদের চুল কেটে দেওয়ার ঘটনায় বাড়ির মালিক ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বান্দুরা ইউনিয়নের পুরাতন বান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন বান্দুরা গ্রামের মো. ইব্রাহিমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন দুই তরুণী। সোমবার সন্ধ্যায় তাদের মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে আটক করে ইব্রাহিমসহ গ্রামের লোকজন। এরপর তাদের মারধর করে চুল কেটে দেওয়া হয়। ঘটনার ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই তরুণীকে উদ্ধার করে।

গ্রেফতার ও মামলা

ঘটনাস্থল থেকে বাড়ির মালিক মো. ইব্রাহিম ও তার স্ত্রী আয়শা আক্তারকে আটক করা হয়। গভীর রাত পর্যন্ত উভয়পক্ষ থানায় অবস্থান করে। শেষ পর্যন্ত নির্যাতন ও চুল কাটার ঘটনায় শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেন এক তরুণী। ওই মামলায় ইব্রাহিম ও আয়শা আক্তারকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় নামে-বেনামে আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ বলেন, 'চুরির বিষয়ে ভুক্তভোগী মামলা না দিয়ে দুই তরুণীকে ধরে চুল কেটে বেআইনি কাজ করেছেন। ঘটনাটি এলাকাবাসী ও সচেতন মহলের কাছে বেশ আলোচনার জন্ম দিয়েছে। পরে এক তরুণীর অভিযোগে মামলা নিয়ে বাড়ির মালিক ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ