ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের নেতানিয়াহুকে কটাক্ষ
ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের নেতানিয়াহুকে কটাক্ষ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে ‘খুব কঠিন মানুষ’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ট্রাম্পের মন্তব্য

দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি বলেন, নেতানিয়াহু খুব কঠিন মানুষ। সত্যি বলতে, এ কাজ করার জন্য তার আমাদের প্রতি খুব কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকে থাকতে পারতো না।

ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে দেশটির ওপর আবারও সামরিক হামলা শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায়, মধ্যপ্রাচ্যের আয়ের ২০ শতাংশ রাজস্বের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলের ‘অভিভাবক’ (গার্ডিয়ান) বানানো হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হরমুজ প্রণালি ও ইসরায়েলের উদ্বেগ

তিনি বলেন, ইরানের সঙ্গে তার করা চুক্তি শেষ পর্যন্ত হরমুজ প্রণালিকে স্থায়ীভাবে টোলমুক্ত রাখার নিশ্চয়তা দেবে। সম্প্রতি ঘোষিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে হওয়া আলোচনায় ইসরায়েল অংশ নেয়নি। চুক্তির শর্তগুলো দেশটির কর্মকর্তাদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ