মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস তার সঙ্গে একমত পোষণ করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) হোয়াইট হাউসে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে এ মন্তব্য করেন ট্রাম্প।
কংগ্রেসে রাজার ভাষণ
একই দিন যুক্তরাষ্ট্র সফররত রাজা চার্লস মার্কিন কংগ্রেসে ভাষণ দেন। সেখানে তিনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অংশীদারত্বকে ‘আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, তিনি রাজপরিবারের ১৯তম শাসক, যিনি নিয়মিত যুক্তরাষ্ট্রের বিষয়গুলো খোঁজখবর রাখেন।
নৈশভোজে ট্রাম্পের বক্তব্য
হোয়াইট হাউসের নৈশভোজে ট্রাম্প বলেন, বর্তমানে তার প্রশাসন মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কাজ করছে এবং সেখানকার অবস্থা ‘খুবই ইতিবাচক’ দিকে যাচ্ছে। তিনি ইরানকে প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমরা সামরিকভাবে ওই নির্দিষ্ট প্রতিপক্ষকে পরাজিত করেছি। আমরা কখনোই তাদের পরমাণু অস্ত্র হাতে পেতে দেব না।’
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরি না করার ব্যাপারে রাজা চার্লস তার সঙ্গে একমত। তবে রাজা চার্লস তার ভাষণে সরাসরি ইরান প্রসঙ্গে কিছু বলেননি।
সূত্র: আলজাজিরা।



