ভারতের ভিসাপ্রদানে শিগগির ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর
ভারতের ভিসাপ্রদানে শিগগির ইতিবাচক পরিবর্তনের আশা

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসাপ্রদান কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার জাতীয় সংসদে কিশোরগঞ্জ–৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই আশার কথা বলেন।

সংসদ সদস্যের প্রশ্ন

সংসদ সদস্য শেখ মজিবুর রহমান পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক কেমন, বিদ্যমান সম্পর্ক উন্নয়নে সরকারের কোনো উদ্যোগ আছে কি না, ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভ্রমণ বা ব্যবসায়িক ভিসা প্রদান বন্ধ রেখেছে কি না বা ভারতের ভিসাপ্রাপ্তি সহজতর করার জন্য সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেছে কি না।

পররাষ্ট্রমন্ত্রীর জবাব

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদের জন্য ভারতের ভিসাপ্রদান কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, তার ভারত সফরের সময় সে দেশের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান স্বাভাবিক করার জন্য ভারতকে আহ্বান জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, শিগগির এ বিষয়ে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সরকারের উদ্যোগ

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, ন্যায্যতা, পারস্পরিক সম্মান, আস্থা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে ভিসাপ্রদানসহ দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক অগ্রগতি হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ