মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একটি শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার আগে তিনি কোনোভাবেই ইরানের অবরুদ্ধ সম্পদ অবমুক্ত করবেন না এবং দেশটির ওপর আরোপিত কোনও নিষেধাজ্ঞাও প্রত্যাহার করবেন না। রবিবার এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই অবস্থান ব্যক্ত করেন।
ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার মতো পদক্ষেপগুলো কেবল চুক্তি সম্পন্ন হওয়ার পরই বিবেচনা করা হবে উল্লেখ করে ট্রাম্প বলেন, এসব চুক্তি স্বাক্ষরের পর আসবে। হ্যাঁ, তারা যদি ভালো আচরণ করে, যদি তারা সঠিকভাবে সবকিছু করে, তখন আমরা এই বিষয়ে কথা বলা শুরু করব।
একই সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তেহরানের সঙ্গে স্বল্পমেয়াদি কোনও চুক্তির ক্ষেত্রে লেবাননকে এর অংশ করার বিষয়ে তিনি কোনও জোর দাবি বা শর্ত রাখছেন না।
সূত্র: টাইমস অব ইসরায়েল



