ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক শুরু
ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হোটেলে এই বৈঠক শুরু হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বৈঠকে আলোচনার বিষয়বস্তু

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আঞ্চলিক ইস্যুতে আলোচনা হতে পারে। শেষে দুই দেশের মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

যৌথ প্রেস ব্রিফিং ও রোহিঙ্গা ক্যাম্প সফর

এরপর দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথ প্রেস ব্রিফিং করবেন। শেষে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাকান ফিদানের সফরসূচি

দু’দিনের সফরে বৃহস্পতিবার (৪ জুন) রাতে ঢাকায় আসেন হাকান ফিদান। একাধিক দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়া সফর করেছেন। সিউল থেকে তিনি ঢাকায় আসেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

এছাড়া আগামীকাল শনিবার (৬ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ