রাহুল গান্ধীর দাবি: মোদি আর এক বছরও টিকবেন না, জরুরি অবস্থা জারি হতে পারে
রাহুল গান্ধীর দাবি: মোদি আর এক বছরও টিকবেন না

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর এক বছরও টিকবেন না বলে মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার নয়াদিল্লিতে আদিবাসী জনগোষ্ঠীর এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

প্রশাসনিক কাঠামো দুর্বল হচ্ছে

রাহুল গান্ধী দাবি করেন, যে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর ভর করে সরকার পরিচালিত হচ্ছিল, তা এখন ভেতর থেকেই দুর্বল হয়ে পড়ছে। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরে অসন্তোষ বাড়ছে এবং সেখানকার অনেকেই বিরোধী শিবিরের সঙ্গে তথ্য ভাগাভাগি করছেন।

তার ভাষায়, 'দেশে সিস্টেমের মধ্যে একটি সংঘবদ্ধ বিক্ষোভ তৈরি হচ্ছে। যে সিস্টেম একসময় নরেন্দ্র মোদি নিয়ন্ত্রণ করতেন, সেই সিস্টেমই এখন আমাকে তার সম্পর্কে তথ্য দিচ্ছে। গোটা ব্যবস্থার ভেতর থেকে একটি বড় ঝাঁকুনি আসতে চলেছে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জরুরি অবস্থার আশঙ্কা

রাহুল গান্ধী আশঙ্কা প্রকাশ করেন, নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে প্রধানমন্ত্রী জরুরি অবস্থার মতো কঠোর পদক্ষেপও নিতে পারেন। তিনি বলেন, 'আমার হিসাবে নরেন্দ্র মোদি আর এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না।'

কংগ্রেস নেতা দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তাদের পরিবারের সদস্যদের সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়মিতভাবে তার কাছে পৌঁছাচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কার্যালয় থেকেও তার কাছে বার্তা আসে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তদন্তকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও নিয়মিত তথ্য পাঠান।

অর্থনৈতিক সংকটের সতর্কতা

রাহুল গান্ধী দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, ভারতের সামনে একটি বড় অর্থনৈতিক সংকট এগিয়ে আসছে, যা মোকাবিলার জন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা বা 'শক অ্যাবজরবার' ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি ধ্বংস করে ফেলেছে। এর ফলে আন্তর্জাতিক অর্থনীতির অস্থিরতার প্রভাব আরও তীব্রভাবে দেশের ওপর পড়তে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ