বার কাউন্সিলে বিএনপি-জামায়াত-এনসিপিপন্থীদের অ্যাডহক কমিটি গঠন
বার কাউন্সিলে বিএনপি-জামায়াত-এনসিপিপন্থীদের অ্যাডহক কমিটি

সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য বিএনপি-জামায়াত-এনসিপিপন্থী আইনজীবীদের নিয়ে আবারও ১৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে অ্যাডহক কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটির গঠন ও নেতৃত্ব

অ্যাডহক কমিটিতে পদাধিকার বলে চেয়ারম্যান থাকবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। অ্যাডহক কমিটির নতুন সদস্যরা হলেন— সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, নাসির উদ্দিন অসীম, সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আলী আসগর, অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম এবং সিনিয়র অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিলন। তারা সবাই বিএনপিপন্থী আইনজীবী হিসেবে পরিচিত।

জামায়াত ও এনসিপির প্রতিনিধিত্ব

অ্যাডহক কমিটিতে জামায়াতের দুই আইনজীবী হলেন— অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার ও সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। কমিটিতে স্থান পেয়েছেন এনসিপির আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি ভিত্তি ও মেয়াদ

এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনারস অ্যাট বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর আর্টিকেল-৪ এর ক্লজ (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই অ্যাডহক বার কাউন্সিল গঠন করা হয়েছে। বুধবার (১ জুলাই) ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।

প্রেক্ষাপট

প্রসঙ্গত, চব্বিশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দফায় দফায় অ্যাডহক কমিটি দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ