জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার। বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের ২৪তম দিনের অধিবেশনের প্রথম পর্বে বেলা ১টা ৪০ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার বিবরণ
এ সময় রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা চলছিল। আলোচনা করছিলেন বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সংসদ কক্ষে সাময়িক উৎকণ্ঠা সৃষ্টি হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বক্তব্য থামিয়ে বিষয়টি সবার নজরে আনলে সবাই হতচকিৎ হন। সরকারি ও বিরোধী দলীয় সদস্যরা এগিয়ে যান তার সাহায্যে।
প্রাথমিক চিকিৎসা
অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। স্পিকার বলেন, 'মাননীয় সংসদ সদস্য একটু অপেক্ষা করেন, আমাদের একজন সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। এখানে একজন ডাক্তার রয়েছেন, আমরা পাঠাচ্ছি।'
প্রধানমন্ত্রীর উদ্যোগ
জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধী দলীয় এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপরা উপস্থিত ছিলেন।



