প্রতিদিনই ইতিহাসের পাতা ভরে ওঠে নানা ঘটনায়। ২৮ এপ্রিল তেমনই একটি দিন, যেখানে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু স্থান পেয়েছে। আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬। চলুন, একনজরে দেখে নেওয়া যাক এই দিনের ইতিহাস।
ঘটনাবলি
- ১৫২৬ - মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মদ বাবর সিংহাসনে আরোহণ করেন।
- ১৫৫৫ - জার্মানির অগসবার্গ শহরের নামে সেখানে কংগ্রেস গঠিত হয়।
- ১৭০১ - ব্রিটেনের জন মরিস মুঘল সম্রাট আওরঙ্গজেবের সঙ্গে সাক্ষাৎ করেন।
- ১৭৭০ - ক্যাপ্টেন কুক নিউ সাউথ ওয়েলসে পদার্পণ করেন।
- ১৭৮৯ - ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টিতে নাবিক বিদ্রোহ সংঘটিত হয়।
- ১৯১৯ - লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।
- ১৯২০ - আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্ত করা হয় এবং পোল্যান্ড ও রাশিয়া যুদ্ধ ঘোষণা করে।
- ১৯৫২ - জাপান সার্বভৌমত্ব ফিরে পায় এবং গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৫ - মার্কিন সরকার ডোমিনিকান প্রজাতন্ত্রের উপর সামরিক হামলা চালায়।
- ১৯৬৯ - ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস দ্য গল পদত্যাগ করেন।
- ১৯৯২ - রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়। একই দিনে সার্বিয়া ও মন্টেনেগ্রোকে নিয়ে নতুন যুগোস্লাভিয়া ঘোষণা এবং আফগান মুজাহিদদের ১৩ বছরের যুদ্ধে বিজয়।
- ১৯৯৫ - বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের 'নারী' বইটি নিষিদ্ধ ঘোষণা করে।
- ২০০১ - ডেনিশ টিটো পৃথিবীর প্রথম মহাকাশ পর্যটক হন।
- ২০০৪ - মার্কিন গবেষণা সংস্থা সার্স ভাইরাসের ওষুধ আবিষ্কার করে।
জন্ম
- ৩২ - রোমান সম্রাট ওঠো।
- ১৪৪২ - ইংল্যান্ডের রাজা চতুর্থ এডওয়ার্ড।
- ১৭১২ - ফরাসি দার্শনিক জাঁ জ্যাক রুশো।
- ১৭৫৮ - মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি জেমস মন্রো।
- ১৭৯৫ - অস্ট্রেলিয়ার আবিষ্কারক চার্লস স্টুর্ট।
- ১৮৩৮ - নোবেল পুরস্কার বিজয়ী ডাচ আইনজীবী টবিয়াস আসের।
- ১৮৪৮ - উৎকল-গৌরব মধুসূদন দাস, ওড়িশার প্রথম স্নাতক ও আইনজীবী।
- ১৮৬৯ - নিউজিল্যান্ডের চিত্রশিল্পী ফ্রান্সিস মেরি হককিন।
- ১৮৭৮ - আমেরিকান অভিনেতা ও পরিচালক লিওনেল ব্যারিমোর।
- ১৮৮৯ - পর্তুগালের ১০০তম প্রধানমন্ত্রী অ্যান্টনিও ডি অলিভিয়ার সালাজার।
- ১৯০০ - জার্মান পুলিশ কর্মকর্তা হেনরিক মুলার।
- ১৯০৬ - মার্কিন যুক্তিবিদ ও গণিতবিদ কুর্ট গ্যোডেল।
- ১৯০৮ - অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও সাংবাদিক জ্যাক ফিঙ্গলটন।
- ১৯২৪ - জাম্বিয়ার প্রথম রাষ্ট্রপতি কেনেথ কাউন্ডা।
- ১৯২৮ - বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী নীলিমা সেন।
- ১৯৩০ - আমেরিকান অভিনেত্রী ক্যারোলিন জোন্স এবং ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার আল্ফ ভ্যালেন্টাইন।
- ১৯৩৬ - ইরাকের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী তারেক আজিজ।
- ১৯৩৭ - ইরাকের সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন।
- ১৯৪১ - নোবেল বিজয়ী আমেরিকান রসায়নবিদ কার্ল ব্যারি শার্পলেস।
- ১৯৪৬ - বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা উজ্জ্বল।
- ১৯৪৭ - বাংলাদেশি লেখক হুমায়ুন আজাদ।
- ১৯৫৩ - চিলির লেখক ও কবি রবার্তো বোলানিও।
- ১৯৫৪ - শহীদ শেখ জামাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র।
- ১৯৬০ - সাবেক ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার ওয়াল্টার জেঙ্গা।
- ১৯৬৮ - জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার।
- ১৯৭৪ - স্প্যানিশ অভিনেত্রী ও প্রযোজক পেনেলোপে ক্রুজ।
- ১৯৭৬ - অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন জার্গেনসেন।
- ১৯৮২ - ভারতীয় বাঙালি অভিনেত্রী কোয়েল মল্লিক।
- ১৯৮৭ - ভারতীয় অভিনেত্রী ও মডেল সামান্থা আক্কিনেনি।
- ১৯৮৮ - স্প্যানিশ ফুটবলার হুয়ান ম্যানুয়েল মাতা।
মৃত্যু
- ১৭৪০ - ভারতীয় সেনাপতি প্রথম বাজিরাও।
- ১৮১৩ - রুশ ফিল্ড মার্শাল মিখাইল কুটুজোভ।
- ১৮৪৩ - মার্কিন অভিধান লেখক নোয়া ওয়েবস্টার।
- ১৮৫৩ - জার্মান লেখক ও কবি লুডভিগ টিয়েক।
- ১৯০৩ - আমেরিকান বিজ্ঞানী জোসিয়াহ উইলার্ড গিবস।
- ১৯৩৬ - মিশর ও সুদানের সুলতান ও বাদশাহ প্রথম ফুয়াদ।
- ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ইতালির সর্বাধিনায়ক বেনিতো মুসোলিনি।
- ১৯৫৪ - নোবেল বিজয়ী ফরাসি ইউনিয়ন নেতা লিওন জুহো।
- ১৯৭০ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের নারী বিপ্লবী দুকড়িবালা দেবী।
- ১৯৭৮ - আফগানিস্তানের প্রথম রাষ্ট্রপতি মোহাম্মদ দাউদ খান।
- ১৯৯৯ - জার্মান-আমেরিকান পদার্থবিজ্ঞানী রলফ ল্যান্ডাওয়ার, ইংরেজ ফুটবল ম্যানেজার আলফ রামসে এবং নোবেল বিজয়ী পদার্থবিদ আর্থার লিওনার্ড শলো।
- ২০০২ - বিশিষ্ট রবীন্দ্রবিশেষজ্ঞ ক্ষুদিরাম দাস।
- ২০০৭ - জার্মান পদার্থবিদ ও দার্শনিক কার্ল ফ্রিডরিখ ফন ভাইৎস্যেকার।
- ২০১২ - স্প্যানিশ কবি মাটিল্ডে কামুস।
- ২০২০ - বাংলাদেশি প্রকৌশলী ও জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
- ২০২১ - বাঙালি পদার্থবিদ ও লেখক অনীশ দেব এবং নাসার অ্যাপোলো-১১ চন্দ্রাভিযানের সদস্য মাইকেল কলিন্স।
- ২০২৩ - খ্যাতনামা ভারতীয় বাঙালি ইতিহাসবিদ রণজিত গুহ।


