রাজধানী ঢাকায় আজকের উল্লেখযোগ্য কর্মসূচি সমূহ
রাজধানী ঢাকায় আজকের উল্লেখযোগ্য কর্মসূচি

দেশে প্রতিদিনই সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। রোববার (৭ জুন) রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচি এক নজরে তুলে ধরা হলো।

জাতীয় সংসদের কর্মসূচি

আজ দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ইউনিসেফ আয়োজিত শিশু-কেন্দ্রিক বিনিয়োগ বিষয়ক প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কর্মসূচি

বেলা ১১টায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘ব্যাংকখাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন

বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির উদ্যোগে ঈদুল আজহার সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে এবারের ঈদকে কেন্দ্র করে যাতায়াতকালীন সড়ক দুর্ঘটনার তথ্য ও বিশ্লেষণ তুলে ধরবেন সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ