সংসদ অধিবেশন উপলক্ষে ঢাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ ও ডাইভারশন দেওয়া হবে।


