যশোরে ‘চশমা সাইদ’ খ্যাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার, মামলা ১২টি
যশোরে ‘চশমা সাইদ’-এর গলাকাটা লাশ উদ্ধার

যশোর সদরের আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ (৩২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকালে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশের ঝোপের মধ্যে রক্ত দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তারা সাইদ সরদারের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। লাশের পাশেই একটি ধারালো চাকু পড়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল বলেন, “মঙ্গলবার রাত ১১টার দিকে সাইদ বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পায়। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।”

কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত এবং কারণ উদঘাটনে তৎপর রয়েছে জানান তিনি।

মাদক মামলা ও আখড়া

পরিদর্শক কাজী বাবুল আরও জানান, নিহতের বাড়ির পাশে একটি মাদকের আখড়া আছে। এছাড়া তার নামে মাদকের ১২টি মামলা রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ