বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে তলব করল দুদক
বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে তলব করল দুদক

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তার বক্তব্য গ্রহণ ও তথ্য সংগ্রহের জন্য আগামী ২৯ জুন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

নোটিশ জারি

দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমানের সই করা নোটিশে এসব তথ্য জানানো হয়েছে। নোটিশটি বৃহস্পতিবার (২৫ জুন) জারি করা হয়।

দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা নোটিশে বলা হয়েছে, অভিযোগে উল্লিখিত বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। ওই অনুসন্ধানের স্বার্থে মাহবুব মোর্শেদের বক্তব্য গ্রহণ ও তথ্য সংগ্রহ প্রয়োজন হওয়ায় তাকে তলব করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাজিরার নির্দেশ

নোটিশ অনুযায়ী, আগামী ২৯ জুন বিকাল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে হবে মাহবুব মোর্শেদকে। এ সময় তাকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি এবং বক্তব্য-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২২ ধারা, দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৮ এবং তফসিলভুক্ত ফৌজদারি কার্যবিধির ১৪ ও ১৬০ ধারা অনুযায়ী অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণের ক্ষমতা কমিশনের রয়েছে। সেই ক্ষমতাবলেই এই নোটিশ জারি করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ