লালমনিরহাটে ১ লাখ ৫৯ হাজার ডলারসহ গ্রেপ্তার লাকুম সরকার
লালমনিরহাটে ১ লাখ ৫৯ হাজার ডলারসহ যুবক গ্রেপ্তার

লালমনিরহাট সদরের গোকুন্ডায় ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলারসহ এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। টহল পুলিশের সদস্যরা তিস্তা টোল প্লাজার দক্ষিণ পাশে পুলিশের চেকপোস্টের সামনে থেকে এ অর্থ উদ্ধার করেন।

মামলা ও গ্রেপ্তার

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার লাকুম সরকার ওরফে লিখনকে (২৩) ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে নেওয়া হয়। পরে তাঁকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়। লাকুম সরকার কুড়িগ্রাম সদর উপজেলার হাটিরপাড় ঘোষপাড়ার নুরনবী সরকারের ছেলে।

ঘটনার বিবরণ

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে টহল পুলিশের সদস্যরা অটোরিকশার যাত্রী লাকুম সরকারের কাছ থেকে ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার উদ্ধার করেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকার সমমূল্য।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তল্লাশি ও উদ্ধার

লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাতে ঘটনার সময় উপস্থিত সাক্ষীদের সামনে লাকুম সরকারকে তল্লাশি করে তাঁর শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি নোট এবং ৫০ ডলারের ২৪টি নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা মুদ্রার পরিমাণ ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আইনগত ব্যবস্থা

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ গতকাল রাত সাড়ে ১০টার দিকে বলেন, অভিযুক্ত লাকুম সরকারের বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭ অনুযায়ী মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ