যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্কে ডেমোক্রেটিক প্রাথমিকে বামঘেঁষা প্রার্থীদের জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্কে ডেমোক্রেটিক প্রাথমিকে বামঘেঁষা জয়

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের দুই কক্ষের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাই নির্বাচনে বামঘেঁষা প্রার্থীরা বড় জয় পেয়েছেন। বর্তমান কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যান পরাজিত হয়েছেন। নিউইয়র্কের বামঘেঁষা ডেমোক্র্যাট মেয়র জোহরান মামদানি–সমর্থিত প্রার্থী ব্র্যাড ল্যান্ডার টেনথ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে গোল্ডম্যানকে হারিয়েছেন।

ইসরায়েল-গাজা যুদ্ধের প্রভাব

ইসরায়েল–গাজা যুদ্ধকে কেন্দ্র করে ডেমোক্রেটিক পার্টির ভেতরে তৈরি হওয়া গভীর বিভাজন এই নির্বাচনে স্পষ্ট হয়েছে। ল্যান্ডার ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ করে আসছিলেন। অন্যদিকে, দুবার নির্বাচিত বর্তমান কংগ্রেস সদস্য গোল্ডম্যান ইসরায়েলপন্থী সংগঠনগুলোর কাছ থেকে সমর্থন পেয়েছিলেন।

মামদানি–সমর্থিত আরও দুই প্রার্থীর জয়

মঙ্গলবার অনুষ্ঠিত প্রাথমিক বাছাইপর্বের নির্বাচনে ল্যান্ডার ছাড়া মামদানি–সমর্থিত আরও দুই প্রার্থী নিজ নিজ আসনে বিজয়ী হয়েছেন। সেভেনথ ডিস্ট্রিক্টে অ্যাসেম্বলি সদস্য ক্লেয়ার ভালদেজ ব্রুকলিন বরোর প্রেসিডেন্ট আন্তোনিও রেইনোসোকে পরাজিত করেছেন। থার্টিনথ ডিস্ট্রিক্টে ডক্টরাল শিক্ষার্থী দারিয়ালিজা অ্যাভিলা শেভালিয়ের জয়ী হয়েছেন, যিনি ফিলিস্তিন আন্দোলনে অংশগ্রহণের জন্য পরিচিত। তিনি টানা পাঁচ মেয়াদ ধরে এই আসন ধরে রাখা আদ্রিয়ানো এসপাইলাতকে পরাজিত করেছেন। এসপাইলাত কংগ্রেসনাল হিস্পানিক ককাসের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভোটের ফলাফল

চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ল্যান্ডার প্রায় ৬৫ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন, আর গোল্ডম্যান পেয়েছেন ৩৪ দশমিক ১ শতাংশ ভোট। জয়ের পর ল্যান্ডার জানান, তাঁর এলাকার ভোটাররা এমন নেতৃত্ব চান, যাঁরা ‘ভয় না পেয়ে লড়াই করতে প্রস্তুত, যাঁরা স্বৈরাচারের সামনে নত হন না’।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিক্রিয়া

ল্যান্ডারের জয়ের পর মামদানি ও বার্নি স্যান্ডার্স তাকে অভিনন্দন জানিয়েছেন। গোল্ডম্যান এক বিবৃতিতে বলেন, ‘আজ রাতে টেনথ ডিস্ট্রিক্টের ভোটাররা তাঁদের রায় দিয়েছেন। এটি সেই ফল নয়, যার জন্য আমি এত কঠোর পরিশ্রম করেছি। কিন্তু আমি তাঁদের সিদ্ধান্তকে সম্মান করি।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোল্ডম্যানকে ‘দুর্বল’ উল্লেখ করে কটাক্ষ করেছেন এবং বলেছেন তিনি ‘বড় ব্যবধানে হেরে গেছেন।’