ময়মনসিংহ ডিসি অফিসে বিএনপি নেতাদের হাতাহাতি, কর্মচারী আহত
ময়মনসিংহ ডিসি অফিসে বিএনপি নেতাদের হাতাহাতি

ময়মনসিংহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে দুই বিএনপি নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত নেতাদের থামাতে গিয়ে আহত হন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী জনি (৩০)। রোববার (৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসকের কক্ষ থেকে বের হচ্ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব হাফেজ আজিজুল হক। একই সময়ে জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। এ সময় বিএনপির এই দুই নেতা মুখোমুখি হলে হাফিজ আজিজুলকে ‘বহিষ্কৃত’ এবং ‘দালাল’ বলে গালি দেয় তোফাজ্জল হোসেন। পাল্টা প্রতিক্রিয়ায় ‘তুই দালাল, তোর বাপ দালাল’ বলে তোফাজ্জলকে গালি দেয় হাফেজ আজিজুল। এ সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে হাফেজ আজিজুল জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় থাকা ফুলের টব দিয়ে তোফাজ্জলকে আঘাতের চেষ্টা করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত কর্মচারী

এ সময় ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসনের কর্মকর্তাসহ ডিসির বডিগার্ড (পুলিশ সদস্য) মো. জাকির হোসেন, অফিস সহকারী জনিসহ উপস্থিত অন্যরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এ সময় অফিস সহকারী জনি (৩০) আঘাতপ্রাপ্ত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নেতাদের প্রতিক্রিয়া

ঘটনার বিষয়ে জানতে চাইলে হাফেজ আজিজুল হক এবং তোফাজ্জল হোসেন দুজনেই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেন।

জেলা প্রশাসকের মন্তব্য

জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান জানান, হঠাৎ এ ঘটনার সূত্রপাতে আমিসহ উপস্থিত অন্যরাও বিব্রত। এ ধরনের কর্মকাণ্ড দায়িত্বশীলদের কাছে কাম্য নয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ