রাজবাড়ীতে আওয়ামী লীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজবাড়ীতে আওয়ামী লীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

ঝটিকা মিছিল ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ।

ঘটনার বিবরণ

পুলিশ জানায়, গত ১৩ জুন ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের গোপিনাথাদিয়া এলাকায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। তাদের বিরুদ্ধে বর্তমান সরকারকে উৎখাতের আহ্বান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার উদ্দেশ্যে স্লোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মিছিলকারীদের হাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার-ফেস্টুন ছিল বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলা ও গ্রেপ্তার

এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক সাইফুল ইসলাম সোহাগসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওসি উত্তম কুমার ঘোষ বলেন, “মামলার পর অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের ৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।” পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ