শেখ হাসিনার সামরিক উপদেষ্টার সহযোগী আবারও রিমান্ডে
শেখ হাসিনার উপদেষ্টার সহযোগী আবারও রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর নিউমার্কেট থানায় হওয়া একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর দুই সহযোগীকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এই নিয়ে তিন দফায় রিমান্ডে পাঠানো হলো দুই আসামিকে।

আদালতের নির্দেশ

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন, তারিক সিদ্দিকীর ড্রাইভার মো. চান মিয়া ও কেয়ারটেকার মো. মহিদুল ইসলাম।

তদন্তের অগ্রগতি

চারদিনের রিমান্ড শেষে আজ আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা রমনা বিভাগের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার আবারও পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক প্রত্যেকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ও পূর্বের রিমান্ড

গত ১৯ এপ্রিল ঠাকুরগাঁও জেলার ইসলামবাগ এলাকা থেকে মহিদুলকে ও রাজধানীর ভাষাণটেক এলাকা থেকে চানকে গ্রেফতার করা হয়। পরদিন ২০ এপ্রিল তাদের আদালতে তোলা হলে চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গত ২৪ এপ্রিল তাদের দ্বিতীয় দফায় আরও চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই নিউমার্কেট এলাকার ১ নম্বর গেটের সামনে শান্তিপূর্ণ মিছিলে পরিকল্পিতভাবে দেশীয় ও বিদেশি অস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ ও হামলা চালানো হয়। এ ঘটনায় আব্দুল ওয়াদুদ (৪৫) গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন। তদন্তে বলা হয়েছে, আসামিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় সক্রিয় ভূমিকা পালন করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ