জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হলেন ডা. নাবিল আহমদ
বিপ্লবী পরিষদের সদস্য সচিব ডা. নাবিল আহমদ

জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে ডা. নাবিল আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (৬ জুন) দলের সহকারী সদস্য সচিব আব্দুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডা. নাবিল আহমদের রাজনৈতিক পটভূমি

ডা. নাবিল আহমদ ২০১৮ সাল থেকে ফ্যাসিবাদবিরোধী তৎপরতায় সক্রিয়ভাবে যুক্ত। ২০২৪ সালের জুলাই বিপ্লবে তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নেতৃত্ব দেন। দীর্ঘদিন ধরে তিনি গণতন্ত্র, নাগরিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ও স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত।

নিয়োগের কারণ ও লক্ষ্য

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উদীয়মান প্রজন্মের নেতৃত্বকে রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক পরিসরে আরও শক্তিশালীভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি আদর্শভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণকেন্দ্রিক রাজনৈতিক বিকল্প গড়ে তোলার ক্ষেত্রে ডা. নাবিলের সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আহ্বায়কের বক্তব্য

জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বলেন, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে নতুন প্রজন্মকে নেতৃত্বের কেন্দ্রে আনা অপরিহার্য। ডা. নাবিল আহমদের মতো আদর্শনিষ্ঠ, মেধাবী ও জনসম্পৃক্ত তরুণদের নেতৃত্ব দলের সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক কার্যক্রমকে নতুন গতি দেবে।

শনিবার বিকালে দলের আহ্বায়ক খোমেনী ইহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেন। জাতীয় বিপ্লবী পরিষদ একটি মুসলিম জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল হিসেবে পরিচিত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ