কুমিল্লাকে রোল মডেল জেলা করতে চায় এনসিপি
কুমিল্লাকে রোল মডেল জেলা করতে চায় এনসিপি

আগামীতে বাংলাদেশে একটি জেলাকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রোল মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করার আশা ব্যক্ত করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর সেই জেলাটি হলো কুমিল্লা।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য

শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা জেলায় একটি পার্টি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপি সরকারের সমালোচনা

সেখানে বিএনপি সরকারের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘দেশে গ্যাস, তৈল ও বিদ্যুতের দাম বাড়ানোর কারণে মানুষ অস্বস্তিতে আছে। শেখ হাসিনার আমলে গত ১৭ বছরে যা দাম বেড়েছিল তিন মাসে ততটুকু গ্যাসের দাম বাড়াতে তারা সক্ষম হয়েছে। সবমিলিয়ে বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর প্রথম মব বন্ধ করার ঘোষণা দিলেও মব বাড়ার সঙ্গে সঙ্গে সর্বক্ষেত্রে সরকার দলীয় লোকজনের সেখানে সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। বিএনপি সরকার কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না।’

এনসিপির সক্ষমতা

এনসিপি এই নেতা বলেন, ‘যারা একটা ছায়া বাজেট দিতে পারে, তারা বাজেটও প্রণয়ন করতে পারে। এই সক্ষমতা এনসিপির তৈরি হয়েছে। সাধারণ মানুষের পক্ষে কথা বলার কোনও ব্যক্তি বা দল নেই। দেশের মানুষের পক্ষে কথা বলার একমাত্র বিরোধী দলের ভূমিকায় আছে এনসিপিই।’

তিনি বলেন, ‘যে নতুন বাংলাদেশের স্বপ্ন জনগণকে দেখিয়েছি, সেটা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু রায়হানের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র সভাপতি তারিকুল ইসলাম। কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব হলেন- সাংবাদিক জয়নাল আবেদীন শিশিরসহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ