বিএনপি তিন মাসেই অজনপ্রিয় সরকারে পরিণত: আসিফ মাহমুদ
বিএনপি তিন মাসেই অজনপ্রিয় সরকারে পরিণত: আসিফ

কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার দুপুরে নগরের কান্দিরপাড় এলাকার একটি হোটেলের কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপি সরকারের ব্যর্থতা

বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যর্থ এবং মাত্র তিন মাসেই অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে। তিনি বলেন, প্রশাসন পরিচালনা, অর্থনীতি সামাল দেওয়া এবং জুলাই গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন—সব ক্ষেত্রেই বিএনপি সরকার ব্যর্থ হয়েছে। এ কারণে দলটি ইতিমধ্যে একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে।

বিএনপির সমালোচনা

বিএনপি সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, কোনো কোনো জেলায় এমপি বা মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ার খালি পড়ে থাকছে। আওয়ামী লীগ যেখানে পৌঁছাতে ১৭ বছর সময় নিয়েছিল, বিএনপি তিন মাসেই সেখানে পৌঁছে গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি

আসিফ মাহমুদের দাবি, বিএনপি সরকার গঠনের পর ধর্ষণ, মব জাস্টিস, ছিনতাই ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি; বরং অনেক ক্ষেত্রে পরিস্থিতির অবনতি হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দেখছি, মব জাস্টিস বেড়েছে। শুধু গত মাসেই ৮৪ জন ধর্ষণের শিকার হয়েছেন, যাঁদের মধ্যে ছয়জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নির্বাচিত সরকার আসার পরও এসব পরিস্থিতির উন্নতি হয়নি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন মব বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে। মবের অনেক ঘটনায় সরকারদলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে।

দ্রব্যমূল্য ও জ্বালানি মূল্যবৃদ্ধি

দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, বিদ্যুৎ ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অর্থ আত্মসাতের অভিযোগ

নিজের বিরুদ্ধে আনা অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘আমি ও এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে নিয়ে ২৫ কোটি টাকা নেওয়ার যে অভিযোগ তোলা হয়েছিল—তা বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে ব্যক্তিগতভাবে কোনো অর্থ নেওয়া হয়নি; উন্নয়ন বরাদ্দ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।’

অনুষ্ঠানে বক্তব্য

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন প্রমুখ।