রায়পুরায় যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল
রায়পুরায় যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। বুধবার (১৩ মে) দুপুরে অনুষ্ঠিত ওই মিছিলে প্রায় ১৫ থেকে ২০ জন অংশ নেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

মিছিলের নেতৃত্ব ও স্লোগান

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মরজাল ইউনিয়ন যুবলীগ নেতা বাঁধনের নেতৃত্বে মিছিলটি মরজাল এলাকায় অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' এবং 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে' স্লোগান দেন। পরে কিছু সময় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে তারা দ্রুত স্থান ত্যাগ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, 'মরজাল সীমান্ত এলাকায় মরজালের দুই-একজন এবং শিবপুর উপজেলার কয়েকজন যুবক মিলে এ মিছিল করেছে। ঘটনাটি দুপুর ৩টার দিকে ঘটে।' তিনি আরও বলেন, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ