সিদ্ধিরগঞ্জে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, ৬১৪ কম্বল উদ্ধার
সিদ্ধিরগঞ্জে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, ৬১৪ কম্বল উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত একটি কাভার্ড ভ্যান ও ৬১৪টি কম্বল উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানের বিবরণ

মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মাসুম বিল্লাহ ও সঙ্গীয় ফোর্স সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার ও ডাকাতির মালামাল উদ্ধার করেন। মঙ্গলবার বিকালে পুলিশ এ তথ্য জানায় সাংবাদিকদের।

গ্রেফতারকৃত ব্যক্তিরা

গ্রেফতাকৃতরা হলেন আব্দুর রহিম (৪২), মো. ফারুক ওরফে বাবু (৪০), মো. রফিকুল ইসলাম (৪০), আব্দুল গাফফার (৩৭) এবং আব্দুর রহমান (৩০)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশ জানায়, অভিযানে লুণ্ঠিত একটি কাভার্ড ভ্যান ও ৬১৪টি কম্বল উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

আইনগত ব্যবস্থা

ডাকাতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ