শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলার শুনানি পেছাল
হাসিনাসহ ৩৪ জনের হত্যা মামলার শুনানি পেছাল

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পেছাল। শুনানির নতুন তারিখ আগামী ২৬ জুলাই নির্ধারণ করা হয়েছে।

শুনানি পেছানোর কারণ

আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত–৪–এর বিচারক রবিউল আলম শুনানির নতুন এই তারিখ ধার্য করেন। আসামিপক্ষের আইনজীবী গোলাম মঈনউদ্দীন চিশতী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ গঠনবিষয়ক শুনানি পেছানোর আবেদন করা হয়। পরে বিচারক ২৬ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার বিবরণ

২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় গুলিতে মো. হোসেন নিহত হন। এ ঘটনায় একই বছরের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন তাঁর মা রীনা বেগম। গত বছরের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরামুজ্জামান আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযোগপত্রভুক্ত অন্যান্য আসামি

অভিযোগপত্রভুক্ত অন্য আসামিদের মধ্যে আছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ।

আসামিদের বর্তমান অবস্থা

আসামিদের মধ্যে পলকসহ চারজন কারাগারে আছেন। অন্যরা পলাতক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ