সামষ্টিক অর্থনৈতিক চাপে বাজেট বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
সামষ্টিক অর্থনৈতিক চাপে বাজেট বাস্তবায়ন নিয়ে প্রশ্ন

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদ অধিবেশনে সম্পূরক মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবে বক্তব্য দেন তিনি। স্পিকার হাফিজউদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের জিডিপির আকার ৬৮ লাখ কোটি টাকা, প্রবৃদ্ধি মাত্র ৩.৪৯ শতাংশ, মূল্যস্ফীতি ৯.৫ শতাংশ। খেলাপি ঋণ মোট বিতরণকৃত ঋণের ৩৫.৭৩ শতাংশ, যা টাকার অঙ্কে ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা। ব্যাংকিং খাতে মূলধনের পর্যাপ্ততা ঋণাত্মক ২.৬৪ শতাংশ। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ২২ শতাংশ থেকে নেমে ৫ শতাংশে দাঁড়িয়েছে। বাণিজ্য ঘাটতি বেড়ে ২২.২১ বিলিয়ন ডলার হয়েছে, যা রপ্তানি হ্রাস ও আমদানি বৃদ্ধি নির্দেশ করে।

তিনি আরও বলেন, শ্বেতপত্র অনুযায়ী গত ১৫ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, অর্থাৎ বছরে ১৪-১৬ বিলিয়ন ডলার। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির মতে, ওভার ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে বছরে ৮ বিলিয়ন ডলার পাচার হয়। ব্যাংককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, যাদের ব্যবসা নেই তাদের ঋণ দেওয়া হয়েছে এবং পরিবারের হাতে ব্যাংক তুলে দেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি বলেন, রাজনৈতিক সিদ্ধান্তে সুদের হার ও ডলারের দাম ঠিক করা হয়েছে। ডলারের চাপ কমাতে দাম ধরে রাখা হয়েছে, অন্যদিকে ১৮-২০ বিলিয়ন ডলার বিদেশে চলে গেছে। শেয়ারবাজার ও কর ব্যবস্থাপনা উন্নত না হলে চাপ ব্যাংক খাতে পড়বে। বাংলাদেশে ঘাটতি বাজেটের সংস্কৃতি আছে, যা দেশি-বিদেশি ব্যাংক থেকে ঋণ নিয়ে পূরণ করা হয়, যা পরিশোধের চাপ সৃষ্টি করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রুমিন ফারহানা প্রশ্ন তোলেন, ব্যাংক খাতে খেলাপি ঋণ ৩৫ শতাংশে পৌঁছেছে, সেখানে ব্যাংকগুলো কি বেসরকারি খাতে বিনিয়োগের জন্য ঋণ দিতে পারবে? আইএমএফ জানিয়েছে, তারা পূর্বের ঋণ চুক্তির পরবর্তী কিস্তি নতুন সরকারকে দেবে না, নতুন চুক্তি করতে বলছে। তাই চীন বা অন্য দেশ থেকে ঋণ নিতে হবে, যেখানে সুদের হার বেশি এবং দ্রুত পরিশোধের চাপ থাকে। তাই সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে অর্থমন্ত্রী কীভাবে এই বাজেট বাস্তবায়ন করবেন?