টঙ্গীতে মাদ্রাসাছাত্রকে নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
টঙ্গীতে মাদ্রাসাছাত্র নিপীড়নে শিক্ষক গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে এক মাদ্রাসাছাত্রকে নিপীড়নের অভিযোগে জুনায়েদ ইসলাম (২১) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষকের পরিচয়

অভিযুক্ত শিক্ষক জুনায়েদ ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্রীরামপুর গ্রামের আবু সাহেদের ছেলে। তিনি পরিবারের সঙ্গে টঙ্গীর দত্তপাড়া এলাকায় বসবাস করতেন।

ঘটনার বিবরণ

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে ওই ছাত্রকে নিজ কক্ষে ডেকে তার ওপর নির্যাতন চালায় শিক্ষক জুনায়েদ। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে গভীর রাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও গ্রেফতার

সোমবার দুপুরে শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা ওসি মো. মেহেদীহাসান।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ