গাইবান্ধায় মাদকাসক্ত নাতির ছুরিকাঘাতে দাদি নিহত, দাদা আহত
মাদকাসক্ত নাতির ছুরিকাঘাতে দাদি নিহত, দাদা আহত

গাইবান্ধার সাঘাটায় মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে তার দাদি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দাদা। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামারপবন তাইড় গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাকিল মিয়া (১৯) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার বিবরণ

জানা গেছে, শাকিল মিয়া কিছুদিন আগে বিয়ে করে সংসার শুরু করেন। বিয়ের পর তার স্ত্রী বুঝতে পারেন যে স্বামী মাদকাসক্ত। অনেক চেষ্টা করেও স্ত্রী রত্না বেগম তাকে মাদক থেকে ফেরাতে পারেননি। এ কারণে বুধবার সকালে স্ত্রী তার বাবার বাড়িতে চলে যান। পরে স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য শাকিল তার দাদা-দাদিকে চাপ দেন। তাদের রাজি না হওয়ায় কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল ধারালো অস্ত্র দিয়ে দাদা ও দাদিকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন।

উদ্ধার ও মৃত্যু

স্থানীয়রা এগিয়ে এসে আহত ফেরেজা বেগম (৬৫) ও করিম মিয়াকে (৭০) উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথিমধ্যে জুমারবাড়ী ইউনিয়নের কায়দার গেট নামক স্থানে দাদি ফেরেজা বেগম মারা যান। দাদা করিম মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

এ ব্যাপারে সাঘাটা থানার ওসি মাহবুব আলম জানান, ‘গ্রেফতার শাকিল মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ কারণে তার স্ত্রী বাপের বাড়িতে চলে গেলে তিনি ক্ষুদ্ধ হয়ে তার দাদা ও দাদির সঙ্গে ঝগড়া শুরু করেন। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শাকিল মিয়া বেপরোয়া কুপিয়ে দুজনকে হত্যার চেষ্টা করে। পরে আহতদের চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে ধরে ফেলে। হাসপাতালে নেওয়ার পথে দাদির মৃত্যু হয় বলে আমরা খবর পেয়েছি। লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ