জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলায় দীপু মনির জামিন আবেদন
জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলায় দীপু মনির জামিন আবেদন

রাজধানীর বিভিন্ন থানায় জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা ৩ মামলায় সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি হাইকোর্টে জামিন আবেদন করেছেন। মঙ্গলবার (২৩ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জানানো হয়েছে।

পূর্ববর্তী জামিন ও রুল

এর আগে, তাকে ২ মামলায় জামিন দেন হাইকোর্ট। এছাড়া, আরও ১৩ মামলায় তাকে কেন জামিন দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেন আদালত। তবে এক মামলায় গত ১৬ জুন তাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত।

মামলার সংখ্যা ও বিবরণ

দীপু মনির আইনজীবী রমজান আলী শিকদার জানান, এখন পর্যন্ত দীপু মনির বিরুদ্ধে ৩৯টি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বাকি মামলার মধ্যে দুটিতে হাইকোর্ট বিভাগ রুল দিয়ে জামিন দিয়েছেন। এছাড়া ১৩টিতে জামিন প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দীপু মনির রাজনৈতিক পটভূমি

ডা. দীপু মনি বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। ছাত্র–জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ।

ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা

তার বিরুদ্ধে হওয়া মামলাগুলোর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যাকাণ্ড ও জুলাই হত্যাযজ্ঞের মামলার বিচার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ